দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
পার্বত্য জেলা বান্দরবান-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
রবিবার
(২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে
বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
ভোর
প্রায় ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি
আঁকাবাঁকা ও ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের অধিকাংশ যাত্রী
আহত হন।
দুর্ঘটনার
পর স্থানীয় বাসিন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান
চালান। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
আহতদের
মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)-এর অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো
হয়েছে।
বান্দরবান
সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ধীমান দাশ জানান, গুরুতর আহতদের দ্রুত
স্থানান্তর করা হয়েছে এবং অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি সড়কের ঢালু ও আঁকাবাঁকা পথে অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10