বাকিতে চা না দেওয়ায় শৈলকুপায় সংঘর্ষ, আহত অন্তত ১০

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ , ১২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার খালধার পাড়া এলাকায় ঘটনা ঘটে।

 

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, খালধার পাড়া গ্রামের বাসিন্দা রিপন হোসেন সকালে স্থানীয় এক দোকানে চা খেতে যান। পূর্বের বাকি পরিশোধ না করায় দোকানি শাহজাহান তাকে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

 

একপর্যায়ে এই বিরোধ দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

 পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকিতে চা বিক্রি না করা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


দেশজুড়ে/সবুজ