১২ দিনের সংঘাতের পর ইসরায়েল নতুন হামলায় আগ্রহী নয়: তেহরানের জুমার খতিব

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৩ পিএম

অনলাইন সংস্করণ

ইসরায়েল ১২ দিনের সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে অনিচ্ছুকএমন দাবি করেছেন তেহরানের অন্তর্বর্তী জুমার খতিব মোহাম্মদ হাসান আবুতোরাবি ফার্দ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে তথ্য জানানো হয়।

 

জুমার নামাজের খুতবায় আবুতোরাবি ফার্দ বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে। তার দাবি, এই অভিজ্ঞতা থেকে ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনে গেলে তা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জায়নবাদী শক্তি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে। তার মতে, ইসরায়েল জানে যে সম্ভাব্য যুদ্ধে ইরানের শক্তির মোকাবিলা করা তাদের জন্য কঠিন হবে।

 

ইরানি এই ধর্মীয় নেতা আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তা দিয়েছে এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

 

তবে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।