কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ মাটিকাটা বন্ধ, ভেকু-ট্রাকসহ আটক ৩

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মাটিকাটা অবস্থায় ৩টি ভেকু, ৩টি ট্রলি/ট্রাক্টর ১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। সময় ঘটনাস্থল থেকে জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিচালিত অভিযানে যৌথ বাহিনী অবৈধ মাটিকাটা কার্যক্রমের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। পরে জব্দকৃত যানবাহনসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন


. সানি মিয়া, পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: বড়বের, পোস্ট: সোহাপুর, ইউনিয়ন: সিংহশ্রী, কাপাসিয়া।


. হাদিউল ইসলাম, পিতা: জালালউদ্দিন, গ্রাম: বিরুজলী, পোস্ট: বিরুজলী, ইউনিয়ন: টোক, কাপাসিয়া।


অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটিকাটা চলছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ সংশ্লিষ্টদের আটক করা হয়।


ঘটনার বিষয়ে কাপাসিয়া থানায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 দেশজুড়ে/সবুজ