একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, কাপাসিয়ার মায়ের ঘরে আনন্দের বন্যা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ০৯:২৩ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকায় এক বিরল ঘটনায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক গৃহবধূ। গতকাল এপ্রিল রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তানদের জন্ম হয়।

জানা গেছে, কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিঘাব গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী মাছুমা (৩০) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন।


বর্তমানে মা নবজাতকরা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। পরে তাদের কাপাসিয়া উপজেলার রায়েদ মডিউল কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা সন্তানরা সুস্থ আছেন।


ঘটনায় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে বিরল আশীর্বাদস্বরূপ ঘটনা হিসেবে দেখছেন। চিকিৎসকদের মতে, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত অস্বাভাবিক এবং বিশেষ চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজন হয়।

 

 দেশজুড়ে/সবুজ