দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ, ১ লাখ পাউন্ডে কিনল বার্মিংহাম ফিনিক্স

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ১১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred-এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ২০২৬ মৌসুমের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স (Birmingham Phoenix)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই এই বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। টিটোয়েন্টি স্বীকৃত ১০০ বলের ফরম্যাটের এই টুর্নামেন্টে এবারই প্রথমবার খেলবেন মোস্তাফিজ।

 

এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন। মোস্তাফিজুর রহমানের পাশাপাশি ছিলেন স্পিনার রিশাদ হোসেন (Rishad Hossain)। তবে টাইয়ারওয়ানে থাকা এই লেগ স্পিনার কোনো দল পাননি।

 

সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটস এলাকায় অনুষ্ঠিত নিলামে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। নিলামে দলে জায়গা পাওয়া মোস্তাফিজ বার্মিংহাম ফিনিক্সে খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল (Jacob Bethell) ও ক্রিস উড (Chris Wood), পাকিস্তানের উসমান তারিক (Usman Tariq) এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira)-র সঙ্গে।

 

আগামী ২১ জুলাই থেকে শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর। এতে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন।


 দেশজুড়ে/সবুজ