আইসিসির সর্বশেষ ক্রম অনুযায়ী ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তথ্য প্রকাশ করে।

 

 

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে আইসিসির সর্বশেষ ক্রম অনুযায়ী বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

 

আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নির্ধারিত ছিল।

 

এছাড়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার সুবাদে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাও ২০২৮ বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে বলে জানায় আইসিসি।