দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ঘিরে ২০০৮ সালে যাত্রা শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ে রাজস্থান রয়্যালস।
দীর্ঘ বিরতির পর ২০২২ সালে আবারও ফাইনালে উঠলেও গুজরাট টাইটান্সের কাছে হেরে
রানার্সআপ হয় দলটি। এবার আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দলটিতে এসেছে বড় পরিবর্তন—মালিকানা
কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়াম।
আমেরিকান ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন এই কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের
১০০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেছে। এই চুক্তির মূল্য ধরা হয়েছে ১৬৩ কোটি ডলার, যা
বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি।
জানা গেছে, গত বছর আইপিএল শেষে বর্তমান মালিকপক্ষ দলটি বিক্রির সিদ্ধান্ত নেয়।
একাধিক আগ্রহী পক্ষ থাকলেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের প্রস্তাবই
গ্রহণ করা হয়।
এই কনসোর্টিয়ামে আরও রয়েছেন রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার—যারা যুক্তরাষ্ট্রের
শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে দলটির মালিকানা কাঠামোতে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের
প্রধান মনোজ বাদালের নিয়ন্ত্রণে বড় অংশ ছিল। এছাড়া রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান
মার্ডকেরও উল্লেখযোগ্য শেয়ার ছিল।
অন্যদিকে, ব্ল্যাকস্টোন নামের একটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান আইপিএলে বিনিয়োগের
আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। তবে তারা সরাসরি কোনো দল কিনতে চায় না; বরং
রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
আইপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও অর্থনৈতিক বিস্তারের প্রেক্ষাপটে এই চুক্তিকে
বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10