রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আদেশ–পাল্টা আদেশ, বহাল আগের সিদ্ধান্ত

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১২ এএম

অনলাইন সংস্করণ

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘিরে হাইকোর্ট চেম্বার জজ আদালতের আদেশপাল্টা আদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার হাইকোর্টএর একটি বেঞ্চ রমজান মাসের শুরু থেকেই মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে পরদিন সোমবার চেম্বার জজ আদালত ওই আদেশ স্থগিত করেন।

এর ফলে আগে থেকে ঘোষিত ছুটির সূচিই বহাল থাকছে। অর্থাৎ, মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৫ রমজান পর্যন্ত নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবেআগামী মার্চ পর্যন্ত ক্লাস নেওয়ার যে সিদ্ধান্ত ছিল, সেটিই কার্যকর থাকবে।


আরও পড়ুন :রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট



চলতি শিক্ষাবর্ষে রমজান উপলক্ষে মাদ্রাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজান শুরুর আগেই ছুটি শুরু হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে শুরুতে রমজানের প্রথমার্ধ পর্যন্ত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আদালতের সর্বশেষ আদেশে অপরিবর্তিত রয়েছে।

পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ছুটি পূর্বনির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কার্যকর হবে। তবে বিষয়ে আনুষ্ঠানিক কোনো নতুন নির্দেশনা এলে তা পৃথকভাবে জানানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আদালতের আদেশ পাল্টা আদেশ শিক্ষার্থী, অভিভাবক শিক্ষা প্রশাসনের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


দেশজুড়ে/সবুজ