রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর ঢাকার কারওয়ান বাজার এলাকায় সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি সিএনজি স্টেশনের পাশের কয়েকটি কাঠের দোকান আশপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


আরও পড়ুন : সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে অনিশ্চয়তা, বিএনপির আইনগত প্রশ্ন


প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। পাশাপাশি অতিরিক্ত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।