দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে
মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির একটি বাস যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দিলে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা
হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম
(৫৫)। আহতদের মধ্যে
রয়েছেন শফি (২২), আকাশ (৩৫) এবং লেগুনাচালক রাজু (২৮)। তারা
হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যাত্রাবাড়ী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনার পর বাসচালক স্বাধীনকে
গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10