দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা রেলযোগাযোগ পুনরায় চালুর বিষয়ে জোরালো পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। দেশের স্বার্থ ও সামগ্রিক নিরাপত্তা বিবেচনা করে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সমন্বয়হীনতায় ভুগছে রেল খাত রেল খাতের বর্তমান অস্থিরতা ও দীর্ঘসূত্রতার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "দেশের অনেক জায়গায় রেললাইনের নির্মাণকাজ শেষ হলেও শুধু ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যাচ্ছে না। কোথাও ইঞ্জিন আছে তো বগি নেই, আবার কোথাও বগি থাকলেও ইঞ্জিনের সংকট—এমন এক সমন্বয়হীন পরিস্থিতি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।" তিনি জানান, এই অচলাবস্থা কাটাতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশেই তৈরি হবে রেলের বগি ও ইঞ্জিন প্রধানমন্ত্রী তারেক রহমান রেল খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, "প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা যেন পরনির্ভরশীলতা কমিয়ে দেশের ভেতরেই রেলের ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখি। এছাড়া টেন্ডার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।"
যাত্রীসেবা ও ঈদ ব্যবস্থাপনা রেলযাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী। বিশেষ করে:
সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।