টেকনাফে কোস্টগার্ডের জোড়া অভিযানে ১৯ কোটির বেশি ইয়াবা উদ্ধার, আটক ৫

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ০৭:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সময় পাঁচজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্য নিশ্চিত করেন।

 

আটকরা হলেনটেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াসিন (৩৫), বাহারছড়া হাজমপাড়া এলাকার মো. ইসমাইল (২২), গিয়াস উদ্দিন (৩২), জসিম উদ্দিন (৩৩) এবং কুমিল্লার সাহাদাত হোসেন ওরফে সাকিব।

 

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীসংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান চালানো হয়। সময় একটি সন্দেহজনক কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে আটক করা হয়।

 

এর আগে, আরেকটি অভিযানে মিয়ানমার থেকে নাফ নদীপথে আসা একটি ফিশিং বোটকে লক্ষ্য করে নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্টগার্ড তা আটক করে। পরে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং চারজন পাচারকারীকে আটক করা হয়।

 

উদ্ধার করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

দেশজুড়ে/সবুজ