টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত ৩

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ , ০৫:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

 কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে পড়ে উল্টে গেছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দমদমিয়া বিওপি এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে বাসে থাকা অন্য যাত্রীরা বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন।                             

 

 স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দমদমিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে ছিটকে পড়ে  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

 

 

দুর্ঘটনার খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় তারা বাসের জানালা ও দরজা ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

 

উদ্ধার করা আহত তিনজনকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

বিজিবি জানিয়েছে, দুর্ঘটনার পরপরই তাদের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বাসের সব যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে বিজিবি ভবিষ্যতেও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।


দেশজুড়ে/ডেস্ক