দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজী উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির মালিক চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট গ্রামের জামাল উদ্দিন।
মৃতদের পরিচয় নিশ্চিত করে জানা গেছে, তারা দুজনেই চরখোয়াজ গ্রামের তরুণ শ্রমিক—মো. সজিব (২০) ও মো. আরাফাত (২১)।। আহত মো. কবির (৩৫) মধ্যম চরচান্দিয়া গ্রামের আফজল রহমানের ছেলে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সজিবের ভাই মো. পারভেজ জানান, কন্ট্রাক্টরের নির্দেশে সজিব ও আরাফাত সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের বাঁশ খুলতে নামেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে কন্ট্রাক্টর কবির ভেতরে প্রবেশ করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিব ও আরাফাতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10