দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬ , ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরের
রায়পুর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক কিশোর
অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার অভিযোগ করেছে, মুক্তিপণের টাকা না দেওয়ায় তাকে
হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুরের
রায়পুর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক কিশোর
অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার অভিযোগ করেছে, মুক্তিপণের টাকা না দেওয়ায় তাকে
হত্যা করা হয়েছে।
শনিবার
(২ মে) দুপুরে চরআবাবিল ইউনিয়ন-এর ৮ নম্বর
ওয়ার্ডে ক্যাম্পের হাট স্কুলসংলগ্ন একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের বাসিন্দা এবং অটোরিকশাচালক মোস্তফার ছেলে।
পরিবারের
তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাজিব নিখোঁজ
হয়। তাকে খুঁজতে রাতভর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান স্বজনরা। রাতের দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে এক লাখ টাকা
মুক্তিপণ দাবি করে বলে পরিবারের অভিযোগ।
শনিবার
দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের দাবি, এক ব্যক্তি রাজিবের
অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখা গিয়েছিল এবং বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা
ছেড়ে পালিয়ে যায়।
নিহতের
বাবা মোস্তফা বলেন, তার ছেলেই ছিল পরিবারের একমাত্র ভরসা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান।
রায়পুর
থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10