রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমামতি নিয়ে সংঘর্ষ, মুয়াজ্জিনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ১১:০৫ এএম

অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে কে ইমামতি করবেন বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের সংঘর্ষে মো. আলাউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

শনিবার ( মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে তারা কিছু সময়ের জন্য রাজশাহীনওগাঁ মহাসড়ক অবরোধ করেন। সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের নামাজে ইমামতি কে করবেনতা নিয়ে সন্ধ্যার দিকে মডেল মসজিদে মুসল্লিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে কয়েকজন বিএনপি কর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সময় আলাউদ্দিন ঘটনাস্থলে এসে ছেলেদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে আলাউদ্দিন মাটিতে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা জামায়াতের আমির আব্দুল আউয়াল বলেন, আলাউদ্দিনের পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি নিজেও তাদের দলের কর্মী ছিলেন।

তবে পুলিশ বলছে, আলাউদ্দিনের ছেলেরা জামায়াতে ইসলামী করলেও তিনি নিজে বিএনপির সমর্থক ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপক্ষের উত্তেজনা থামাতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

তিনি আরও বলেন, ঘটনায় কেউ অভিযোগ করলে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার পর আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি জোরদার করেছে।

 

দেশজুড়ে/ সবুজ