দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ , ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহ
নগরীতে স্কুলগামী নারী শিক্ষার্থীদের উদ্দেশে দীর্ঘদিন ধরে অশালীন ও বিকৃত আচরণ
করার অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার
করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ
সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নগরীর ছোট বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ছয় মাস ধরে
নতুনবাজার এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভোরবেলা অবস্থান নিয়ে ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর আচরণ করে আসছিলেন।
সম্প্রতি
দুই শিক্ষার্থীকে লক্ষ্য করে একই ধরনের আচরণের ঘটনা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। প্রথমদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আটক করলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এরপর
জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে।
ময়মনসিংহের
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান,
নারী ও শিশু নির্যাতন
দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায়
তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10