লাকসামে মাদরাসা ও এতিমখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ঈদের নতুন কাপড়সহ সম্পদ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ১১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লার লাকসামে একটি মাদরাসা এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ( মার্চ) রাত ৯টার দিকে লাকসাম পৌরসভার নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানা  ঘটনা ঘটে।

মাদরাসাটির প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মাদরাসা সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষক শিক্ষার্থীরা পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। সময় এক শিক্ষার্থী মাদরাসা ভবনে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে সবাই বাইরে বেরিয়ে আসেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।


খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লাকসাম স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাদরাসার ভেতরে থাকা নগদ অর্থ, প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, ঈদ উপলক্ষে কেনা তাদের নতুন জামা-কাপড়ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।


মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক পুড়ে যাওয়ায় তাদের কষ্ট আরও বেড়েছে।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

 

দেশজুড়ে/ সবুজ