দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে
কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের
মধ্যে সিএনজির চালক ও চার যাত্রী
রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে
পাঁচজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজন
ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি
আরও জানান, সিএনজিটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল এবং এলপিজিবাহী ট্রাকটি খুলনা দিক থেকে আসছিল। পথিমধ্যে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে চালকের অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের
মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10