দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার পদুয়ার বাজার
লেভেল ক্রসিংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বাসকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এতে অন্তত ১২ জন বাসযাত্রী
নিহত হয়েছেন এবং আরও ১০ থেকে ১৫
জন আহত হয়েছেন। শনিবার রাত প্রায় পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ
সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে
সামনের দিকে টেনে বেশ কিছু দূর নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এক যাত্রী জানান,
হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং পরে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
এদিকে ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ,
রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
পাশাপাশি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বারবার কল
করেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বাস চালকের অসতর্কতার কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে।
দেশজুড়ে / সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10