দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা
নগরীতে দুর্বৃত্তদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি’র নেতা শেখ
সোহেল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল
আনুমানিক সোয়া ৩টার দিকে খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে অবস্থান করছিলেন সোহেল। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার
সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা
বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10