দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬ , ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে আল মাহিন (২২)
নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নয়ানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
আল মাহিন উপজেলার নয়ানগর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্যবহৃত আইপিএস (IPS) সংযোগের কাজ করছিলেন মাহিন। এ সময় অসাবধানতাবশত
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে
উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত
ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া
তরুণ মাহিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে
শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও শোক
বিরাজ করছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10