দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ-এ
জামায়াতের নারী কর্মীদের একটি সভা ঘিরে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষে আহত বিএনপির কর্মী
তরু মিয়া (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর
আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের
নারী কর্মীদের একটি আলোচনা সভায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত
আটজন আহত হন।
নিহত তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তাঁর ছেলে শিপন রহমান স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম দাবি করেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির কয়েকজন নেতা–কর্মী আহত হন। আহতদের দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তরু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আহত তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10