হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, মরদেহ ঢামেক মর্গে

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর হাজারীবাগ এলাকায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে ঘটনা ঘটে। নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বিল্লাল হোসেন। পরিবারসহ তিনি হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি ভবনে বসবাস করতেন।

 

পুলিশ পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে গলির ভেতরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

হাজারীবাগ থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনায় এলাকায় শোক উদ্বেগের সৃষ্টি হয়েছে।


 দেশজুড়ে/সবুজ