দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ , ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার
ভোর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে প্রথমে ২৩ জনের মরদেহ
উদ্ধার করা হয়। পরে সকাল ৯টার দিকে উজ্জ্বল খান (৩০), সাড়ে ১০টায় আশরাফুল (৩৫) এবং সোয়া ১১টার দিকে জাহাঙ্গীর (৫৫)-এর মরদেহ উদ্ধার
করা হয়। এদের সবাই রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিটের অন্তত ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত ও হস্তান্তরের প্রক্রিয়া
চলছে।
এর
আগে বুধবার (২৫ মার্চ) বিকেল
সোয়া ৫টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন
থেকে ‘সৌহার্দ পরিবহন’-এর একটি যাত্রীবাহী
বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী
ছিলেন।
উদ্ধার
হওয়া নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন
বয়সী মানুষ রয়েছেন, যা এ দুর্ঘটনার
ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এদিকে নিখোঁজদের খোঁজে এখনও অপেক্ষা করছেন অনেক পরিবার। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10