দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামের
ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে
তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত
হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা
ছয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা
হলেন উত্তম উড়াং (১৭), নয়ন উড়াং (১৭) ও তপু উড়াং
(১৭)। তারা সবাই
উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।
নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং জানান, পড়াশোনার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকায় তিন কিশোর রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।
পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের
কর্মীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে
৯ জনকে উন্নত চিকিৎসার জন্য Chittagong Medical
College Hospital–এ পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10