দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার
প্রাণকেন্দ্রে নববর্ষ উদযাপনে বর্ণিল আবহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের
উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ
নেন হাজারো মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ বিশিষ্টজনরা।
শোভাযাত্রাটি
চারুকলার উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি-এর সামনে দিয়ে
আবার চারুকলায় এসে শেষ হবে।
এবারের
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি বড় মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া, যা
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা
দিককে তুলে ধরে। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী
জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’সহ দেশাত্মবোধক গান
পরিবেশন করেন।
শোভাযাত্রায়
প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয়
পতাকা বহন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নতুন
বছরকে বরণ করতে এই আয়োজন আবারও
প্রমাণ করলো বাঙালির সংস্কৃতির প্রাণশক্তি ও ঐক্যের সৌন্দর্য।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10