দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার
শেরপুর উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত
হয়েছেন অন্তত নয়জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার
(১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ
ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী মাইক্রোবাসটি। ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে
গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়কের মাঝের বিভাজকে জোরে আঘাত করে।
এ
ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের
মধ্যে রয়েছেন—ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম
(৩০)। তাদের দ্রুত
উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10